লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায হাজ্বী শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তোমরা দেশ ও জাতির গর্ব হবে—এই প্রত্যাশা রাখি।” তিনি আরও বলেন, হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। প্রধান শিক্ষক শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখছে। আমরা চাই, তারা শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হোক। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পেরেছি।” তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের জন্য বিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে। জীবনের যেকোনো প্রয়োজনে এই প্রতিষ্ঠান তোমাদের পাশে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহেদা আকতার, নিউরোলজি বিশেষজ্ঞ ডা. মনজুরুল কাদের চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, আজীবন দাতা সদস্য আব্দুল মান্নান, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম ও শাহজাহান চৌধুরী পারভেজ, লোহাগাড়া শহর পরিচালনা কমিটি সদস্য সচিব মোঃ ছওয়ার আকতার ও ব্যবসায়ী রুমেল হাসানসহ সহ আরও অনেকে। শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
লোহাগাড়ায় শামসুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত



















