সূর্যোদয় ডেস্ক : কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক স্পিকারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে, জুলাই আন্দোলনকেন্দ্রীক রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিন হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর, লালবাগ থানার এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও ছয়টি মামলা রয়েছে।
০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:


















