মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো: সৌদি আরবে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। নিহত প্রবাসীর নাম জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৭)। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সৌদি আরবের মদিনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরীপাড়া গ্রামে। তার পিতার নাম জালাল আহম্মদ ভূঁইয়া। উনার সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সৌদি আরবের মদিনায় জাহাঙ্গীরকে বহন করা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ সেখানকার একটি হাসপাতালে রয়েছে।
ঈদের সময় সৌদিতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। দেশে তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।
মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো 























