০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

  • আপডেট: ১২:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 146

কুয়েত ব্যুরো: কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ মার্চ শুক্রবার কুয়েত সিটির মুরগাবের একটি হোটেলের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়েত শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল হারুন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শায়খ আবু বকর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিসি সেন্টারের দা’ঈ ও কুয়েত শাখার প্রধান উপদেষ্টা শায়খ আইয়ুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েত শাখার সভাপতি শায়খ এমদাদ উল্লাহ বেলালী। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া সভাপতির বক্তব্যে পবিত্র রমজান মাস সংযম ও ইবাদত বন্দেগিতে কাটানোর আহ্বান জানান শায়খ আব্দুল্লাহ আল হারুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ ইসমাঈল, জহিরুল ইসলাম, সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামী,জয়েন্ট সেক্রেটারি শায়খ গোলাম সরওয়ার সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহিম, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমিন,অর্থ সম্পাদক জনাব লোকমান হোসেন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ সাঈদ আহমদ, সহ-প্রচার সম্পাদক জামিল হাসান ও সাবেক ছাত্রনেতা হাফেজ শেখ ফরিদসহ আরও অনেকে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল

আপডেট: ১২:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪