০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ করতে আসা মুসল্লিদের জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরব

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো: ওমরাহ করতে আসা মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরব।

গত ২৭ মার্চ বুধবার নতুন করে নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে বলেছে, আল্লাহর মেহমানরা, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না। জানাগেছে, সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে হাজার হাজার মানুষ ওমরাহ করতে পবিত্র মক্কা নগরীতে যান।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ার পরই এমন নির্দেশনা দিলো সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে; সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা, সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত। এবার রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

ওমরাহ করতে আসা মুসল্লিদের জন্য সতর্কতা জারি করেছে সৌদি আরব

আপডেট: ০৭:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪