মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্থানীয় একটি হল রুমে পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর দুবাই শাখার উপদেষ্টা ইসমাঈল হোসেন। আরো বক্তব্য রাখেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই পরিবারের সভাপতি মাওলানা আবুল কাশেমের ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক। সাংগঠনিক সম্পাদক এম আব্দুল খালেকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক।
উপস্থিত ছিলেন মিজানুর রহমান, কাইছার শাহ্, লিয়াকত আলী, ফারুক উদ্দীন, রফিকুল ইসলামসহ আরো অনেকে।




















