মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ওমানের নাগরিক ও প্রবাসীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। রাজকীয় কোর্টের দেওয়া ওই বিশেষ শুভেচ্ছাবার্তায় বিশ্বের মুসলিম সম্প্রদায়েরও কল্যাণ কামনা করেন তিনি। গত সোমবার রমজানের চাঁদ দেখা দেওয়ায় আজ মঙ্গলবার থেকে ওমানে রোজা শুরু হয়েছে।
চাঁদ দেখা যাওয়ার পর শুভেচ্ছা বার্তায় সুলতান হাইথাম বলেন, ওমান ও বিশ্বের মুসলিম সম্রদায়ের জন্য রমজান মাস আল্লাহর রহমত। এই মাসের উসিলায় পৃথিবীজুড়ে চলমান সংকট কাটিয়ে অনাবিল শান্তি নেমে আসুক।
মামুন আহমেদ শরীফ তালুকদার, ওমান থেকে 



















