০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে ৯ পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা

মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত ব্যুরো: রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে খুচরা পর্যায়ে নয়টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটার দাম কোনওভাবেই বৃদ্ধি করা যাবে না।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং ও ফলো-আপ সেক্টরের কর্মকর্তা আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি বলেছেন, ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আরব আমিরাতে ৯ পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা

আপডেট: ০২:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪