০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকার তিউনিসিয়ার উপকূলে নৌকায় আগুন, নিহতদের অধিকাংশই বাংলাদেশি

  • আপডেট: ০৪:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 183

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। এছাড়াও নৌকা থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্ট থেকে জানা গেছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসনপ্রত্যাশী সাগরপথে ইউরোপ যাত্রাকালে গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে আগুন লাগে। পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। জীবিত ফিরিয়ে আনে ৪৩ জনকে।

জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর নিহত নয়জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাস জানায়, উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। দূতাবাস বলছে, আইওএমের তথ্যমতে বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন। এছাড়াও সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ।

দূতাবাসের পক্ষ থেকে সকলকে দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে এইরূপ জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে লিবিয়ায় কর্মরত এবং বসবাসরত প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আফ্রিকার তিউনিসিয়ার উপকূলে নৌকায় আগুন, নিহতদের অধিকাংশই বাংলাদেশি

আপডেট: ০৪:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪