১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে দীর্ঘদিন পর ফ্যামিলি ভিসা পুনরায় চালু হচ্ছে আগামীকাল

  • আপডেট: ০২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • 136

কুয়েত ব্যুরো: কুয়েতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে। তবে থাকছে না আগের নিয়ম। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন আনছে।

আগামীকাল ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন শুরু হবে। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৬০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ দিনারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

কুয়েতে দীর্ঘদিন পর ফ্যামিলি ভিসা পুনরায় চালু হচ্ছে আগামীকাল

আপডেট: ০২:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪