০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

  • আপডেট: ০৪:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 200

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ২২ জানুয়ারি সোমবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩) এবং দাওগাঁও ইউনিয়নের পল্লিচিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় একটি কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে ওঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফারুক আহমেদ আরও বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

আপডেট: ০৪:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪