১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেবে দুবাই কনস্যুলেট

  • আপডেট: ১০:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • 151

মোহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয়বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করবে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাত। ১৭ জানুয়ারি বুধবার কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভিন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে দেশটির দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড -২০২৩ এর জন্য আবেদনের আহ্বান করা হয়। রেমিট্যান্স অ্যাওয়ার্ড -২০২৩ প্রত্যাশীদের অবশ্য জানুয়ারি ২০২৩ হতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশিরা অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ (মাসিক বেতন ১২০০ দিরহামের নিচে) ১০ জন, সাধারণ কর্মী-২ (মাসিক বেতন ১২০০ দিরহামের বেশি যাদের বেতন) ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন ও নারী ব্যবসায়ী ৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্য ১০ জন। পুরস্কার প্রত্যাশীদের অবশ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত আবেদন ফরমে ও শর্তাবলি পূরণ করে আবেদন করতে হবে। কনস্যুলেট জেনারেল কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট আবেদন ফরমের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার এর মধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের ই-মেইল ঠিকানা কিংবা বাংলাদেশ সমিতি, ফুজাইরা বা শারজাহ, অথবা বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, রাস আল খাইমাহর মাধ্যমে আবেদন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এতে সংযুক্ত করতে হবে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ, যেমন, ব্যাংকিং চ্যানেল।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেবে দুবাই কনস্যুলেট

আপডেট: ১০:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪