০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

  • আপডেট: ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 133

আবুধাবি প্রতিনিধি: আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির বদিউল আলম (৬১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় দেশটির মোছাফ্ফা আবুধাবি আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নারায়ণহাট ইউনিয়নের সুন্দরপুর গ্রামে। তিনি মোহাম্মদ ইসমাইলের ছেলে। আবুধাবির ফটিকছড়ি সমবায় সমিতির সহ-সভাপতি মঈন উদ্দিন জানান বদিউল আলম একজন রেন্টাল পিকআপ চালাতেন। মুসাফফাহ থেকে ভাড়া নিয়ে আবুধাবি আসার পথে তার পিকআপকে পেছন থেকে আরেকটি গাড়ি হালকা ধাক্কা দেন। তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে তা দেখতে যান। এ সময় দ্রতগতিতে আসা অপর একটি পাকিস্তানি মাইক্রোবাস তাকে ধাক্কা দেন। এতে মাথায় ও বুকে মারাতœক জখম হলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বদিউল আলম ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি আবুধাবি প্রবাসী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান। নিহতের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস মর্গে রয়েছে। প্রয়োজনীয় অনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

আপডেট: ১২:৫৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩