ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো ধরনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ২৯ নভেম্বর রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এছাড়াও ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ‘রুটিন ওয়ার্কের’ অংশ বলে জানিয়ে তিনি বলেন, এই জাতীয় যে কোনো ধরনের পরিস্থিতিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে। সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা সরকারের আছে কী না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোনো পরিকল্পনা নাই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘জাজিরা এলাকায় স্থানীয়দের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















