১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অবস্থানকালে মারা গেলেন অভিনেতা সোহেল খান

  • আপডেট: ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 16

বিনোদন ডেস্ক | সূর্যোদয় : নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। তাঁর মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে শোকের আবহ।

সর্বাধিক পঠিত

বগুড়ায় অবস্থানকালে মারা গেলেন অভিনেতা সোহেল খান