ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দুই বছরেরও বেশি সময় থাকার পর আগামী বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার ২৪ নভেম্বর)বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এদিকে ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। গতকাল রবিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শামা ওবায়েদ রয়টার্সকে জানিয়েছেন, ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী নয়াদিল্লি তাঁকে ফেরত দেবে। শামা ওবায়েদ রয়টার্সকে জানান, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরও বলেন, ঢাকা নয়াদিল্লির সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের “মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের” সঙ্গে কোনো আপস করবে না।
১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত
















