১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট: ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 18

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। বুধবার ৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেল তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে শ্রমিকরা। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পরিস্থিতি ভালো ছিল, স্বাভাবিক ছিল। সাড়ে ৯টার দিকে গাছা থানায় এলাকায় ২ থেকে ৪ হাজার শ্রমিক রাস্তায় এসেছিল। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তাদের টিয়ারশেল ছুড়ে সরিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুরের দিকে শ্রমিকরা এসেছিল তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি ভালো আছে। কাশিমপুরের দিকে একটু উত্তেজনা আছে, আমরাও সতর্ক অবস্থানে আছি।

সর্বাধিক পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট: ১১:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬