ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার ২৭ অক্টোবর। এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভাসহ দুই দিনব্যাপী দেশব্যাপী নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর বেলা ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি আজ মঙ্গলবার জেলা ও মহানগর পর্যায়ে এবং আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) উপজেলা, থানা ও পৌর পর্যায়ে আলোচনাসভা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটির বিভিন্ন ইউনিট।
১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















