সূর্যোদয় ডেস্ক ● রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের র্যাম্পে ওঠার সময় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন। সোমবার ৩১ আগস্ট রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজন হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। প্রাথমিক তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আইএসপিআরের এই কর্মকর্তা।
০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:









