১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার তুষারের ৫ কোটি টাকা অবৈধ সম্পদ

  • আপডেট: ১১:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 6

চট্টগ্রাম ব্যুরো <:> চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অবস্থিত ৫০ শয্যার সরকারি নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ও চতুর্থ শ্রেণির কর্মচারী তুষার দেবের নামে ও বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পশ্চিম শান্তিনগর, শহীদ আলমগীর সড়কের রোড নং–৫ এলাকায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি বাড়ির মালিক তিনি। এছাড়া বায়েজিদ এলাকায় প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং রিয়াজউদ্দিন বাজারের হকার মার্কেটে একটি দোকান ও জমির পজিশন রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেন, তার নামে-বেনামে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আরও সম্পদ রয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একজন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালকের পক্ষে এত বিপুল সম্পদের মালিক হওয়ার উৎস কী। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন সেবা গ্রহীতারা। এছাড়া আরও জানাগেছে, তুষার দেবের বিরুদ্ধে অতীতে নবজাতক শিশু পাচারের অভিযোগও উঠেছিল। তবে এ বিষয়ে কোনো মামলার নথি, আদালতের রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন এই প্রতিবেদকের হাতে পৌঁছায়নি। ফলে অভিযোগটির সত্যতা যাচাইয়ে তুষার দেবের সঙ্গে যোগাযোগ করা তিনি এই সম্পদের কথা স্বীকার করেন। স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযুক্ত তুষার দেব ভুজপুর থানার শান্তির হাটের তারাখোর উত্তর হিন্দু পাড়ার চিত্তরঞ্জন দে এর সন্তান। এছাড়াও অন্য একটি সুত্র জানায়, অ্যাম্বুলেন্স চালক তুষার দেবের শালা ধনঞ্জয় এই সরকারি নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পণ্য সামগ্রীর রক্ষণাবেক্ষণ ও হিসাব-নিকাশের দায়িত্বে রয়েছে। তার বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ।

সর্বাধিক পঠিত

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার তুষারের ৫ কোটি টাকা অবৈধ সম্পদ

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার তুষারের ৫ কোটি টাকা অবৈধ সম্পদ

আপডেট: ১১:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬