০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • আপডেট: ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • 149

সূর্যোদয় প্রতিবেদক : কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর দিয়ে হলপাড়া এবং পুনরায় রাজু ভাস্কর্যে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা দেখতে পাচ্ছি আগের মতো নির্মম নির্যাতন নিপীড়ন আবার ফিরে এসেছে। আমরা দেখেছি বিশ্বজিৎ আবরার ফাহাদকে হত্যার পর সেই হামলাকে জায়েয করা হয়েছিল, এখনো হচ্ছে। ৫ আগস্টের জাহেলী আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্দেশে তিনি বলেন, আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনকে ৫ আগস্টের পরের রাজনীতিতে আসুন। স্ট্যাম্প, লাঠির রাজনীতি বন্ধ করুন। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বলেন, আবার যদি কেউ ছাত্রলীগের মতো হতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা পিছু হটবো না। কুয়েটে ছাত্রলীগের কালচারে হামলা করা হয়েছে। আর যদি আমাদের কোনো ভাইয়ের ওপর হামলা হয় আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাস্তায় নামব।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ছাত্রদলের হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেট: ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫