১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ঘণ্টা পর সড়ক-রেললাইন ছাড়ল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

  • মিশু দাশ
  • আপডেট: ০৪:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • 148

মিশু দাশ : অবরোধের ৫ ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকার রেলপথ ও সড়কপথ ছেড়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী এলাকার রেলপথ ও সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, অবরোধের ৫ ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকাতে শিক্ষার্থীরা রেলপথ ও সড়কপথ ছেড়ে গেলেও অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট এখনো রয়েছে। এর প্রভাব পড়েছে আশপাশের এলাকার সড়কেও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে এবং আহত হয়েছেন ট্রেনে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী। এ বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় কয়েকজন আহত আছে। হামলার ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা সরাসরি আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় একজন শিশুকেও দেখা গেছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

৫ ঘণ্টা পর সড়ক-রেললাইন ছাড়ল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

আপডেট: ০৪:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪