১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

  • আপডেট: ০১:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 144

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশি প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে। এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং করলেও এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) সকালে জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ

আপডেট: ০১:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪