০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির ধর্মপুরে সন্ত্রাসী অরুণের আসন্ন ইউপি নির্বাচনের প্রচারণা ঘিরে বিতর্ক

  • আপডেট: ০৩:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • 25

সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন আলোচিত যুবলীগ নেতা অরুণ কুমার নাথ। এলাকায় পোস্টার সাঁটিয়ে ও বিভিন্নভাবে প্রচারণা শুরু করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ কুমার নাথ ধর্মপুর ইউনিয়নের নাথপাড়ার বাসিন্দা এবং তিনি সাবেক ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ উঠেছিল বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
অভিযোগ রয়েছে, ধর্মপুর ইউনিয়নে গরু ক্রয়-বিক্রিসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডেও সাধারণ মানুষকে তার লোকজনের কাছে চাঁদা দিতে হতো। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
জানা গেছে, অরুণ কুমার নাথ ধর্মপুর নাথপাড়ার মৃত সুধো নাথের ছেলে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ফটিকছড়ির বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা করতেন এবং তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, অরুণ নাথের বিরুদ্ধে কেউ ভিন্নমত প্রকাশ করলে তার অনুসারীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হতো। এমনকি কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অরুণ কুমার নাথের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ. আবু তৈয়বের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কিত ব্যক্তিদের কার্যক্রম নিয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন।

সর্বাধিক পঠিত

আজ ১২ মে দৈনিক সূর্যোদয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফটিকছড়ির ধর্মপুরে সন্ত্রাসী অরুণের আসন্ন ইউপি নির্বাচনের প্রচারণা ঘিরে বিতর্ক

আপডেট: ০৩:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬