সূর্যোদয় ডেস্ক : রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত তিনি শিশু রামিসার বাসায় অবস্থান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী সেখানে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রি পরিষদের বৈঠক শেষ করেই তিনি সরাসরি রামিসার বাসায় ছুটে যান। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো আসাদুজ্জামান, ত্রীড়া মন্ত্রী আমিনুল হক, ডিএনসিসি প্রশাসক, আইজিপি আলী হোসেন ফকির, প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্যরা। এদিকে, বৃহস্পতিবার এ ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এদিকে, গতকাল বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রধান আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এদিকে শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রামিসার বড় বোনের ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















