০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বলরামপুর ইউনিয়নে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা

  • আপডেট: ০১:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • 247

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৪ আগস্ট বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। স্থানীয়রা জানান, সেলিম পার্শ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে রাত ১১টার দিকে নিজ বাড়িতে আসেন। এসময় বাড়ির মূল দরজা খোলাসহ ড্রয়িং রুমের দরজা খোলা দেখে দ্রুত এগিয়ে যান। এসময় ড্রয়িং রুমের মেঝেতে স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসে।আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে তদন্ত চালানো হবে। এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

সর্বাধিক পঠিত