মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাইয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে বৃষ্টি শুরু হয়। ১৫ এপ্রিল ২০ মিলিমিটার বৃষ্টি হয়।
এরপরের দিন ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হয়, যা সারাদিন অব্যাহত ছিল। ভারি এ বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এর ফলে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। জানাগেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত।
গতকাল মঙ্গলবার ভারি বৃষ্টিপাতের ফলে দুবাই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। এছাড়া দুবাই মল এবং মল অব দ্য এমিরেটসের মতো ফ্ল্যাগশিপ শপিং সেন্টারসহ শহরের মূল অবকাঠামোগুলোও প্লাবিত হয়েছে।
মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত 





















