মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: মধ্যপ্রাচ্যের কুয়েতে বজ্রপাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
গত ২৪ মার্চ রোববার কুয়েতের আল-লিয়াহ মরুভূমি এলাকায় এ ঘটনা ঘটে। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, বজ্রপাতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্যারামেডিকরা। তারা প্রাথমিকভাবে ওই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে তার মরদেহ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বজ্রপাতের আঘাতে মারা যান। তিনি একটি জুয়েলারি দোকানে কাজ করতেন। তবে, তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সচরাচর মার্চ মাসে কুয়েতে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের ঘটনায় মৃত্যুর ঘটনা বেশ বিরল। তবে, এ বছরের ২০ মার্চ সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভারী বৃষ্টিপাত হয়।
মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান 






















