০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার আধুনগরে জমির টপসয়েল কাটায় ৫০হাজার টাকা জরিমানা

  • আপডেট: ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 171

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের পেঠানের পাড়া এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃষি জমির টপসয়েল কাটায় আক্তার হোসেন নামে এক যুবককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৪ মার্চ সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান। অভিযানকালে আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার আধুনগরের পেঠানের পাড়ায় টপসয়েল কর্তন করছিল প্রভাবশালীরা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালিত করে মাটির টপসয়েল কাটা দায়ে ওই এলাকার আমির হোসেনের পুত্র আক্তার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

লোহাগাড়ার আধুনগরে জমির টপসয়েল কাটায় ৫০হাজার টাকা জরিমানা

আপডেট: ০৮:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪