০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় শামীমা হারুন লুবনার গণসংবর্ধনা

  • আপডেট: ০৪:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 227

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা। গত ১০ মার্চ দুপুরে সড়ক পথে লোহাগাড়ায় পৌঁছলে তাঁকে উপজেলার বিভিন্নস্থানে এ ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

পদুয়া ঠাকুরদীঘি পৌঁছলে সংসদ সদস্য শামীমা হারুন লুবনাকে প্রথমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শুভেচ্ছা জানান। এসময় পদুয়া, আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ও কলাউজান ইউনিয়নের প্রায় অর্ধশত স্থানে তাঁকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার, বাঁশখালী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা কাজিম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ, শাহিন আক্তার সানা, জহির উদ্দিন, হারুনুর রশিদ রাসু, রিদওয়ানুল হক সুজন, পদুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, গাজী ইছহাক মিয়া, সামশুল ইসলাম, তৌহিদুল হাসান, তানজিবুল ইসলাম রিজভী, মো. আরফাত হোসেন, জয় সুশীল প্রমুখ।

এদিকে, সংসদ সদস্য শামীমা হারুন লুবনা লোহাগাড়ায় পৌঁছেই উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মাদ জয়নাল আবেদীন বীর বিক্রম–এর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে শিশুসহ ৩ জনকে হত্যা, আটক একজন

চট্টগ্রামের লোহাগাড়ায় শামীমা হারুন লুবনার গণসংবর্ধনা

আপডেট: ০৪:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪