০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জনসভায় ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • আপডেট: ০৪:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
  • 179

বরিশাল প্রতিনিধি: বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে প্রধানমন্ত্রীর জনসভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের কর্মী সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। হামলায় আহত সোহাগ (২৯) জানায়, জনসভায় যোগ দিতে পঙ্কজ নাথের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসি। বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা।

ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডা. শাম্মী আহমেদ। এ ব্যাপারে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

প্রধানমন্ত্রীর জনসভায় ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট: ০৪:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩