০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ ফটিকছড়িতে আওয়ামী লীগ ও শরিকদলে চলছে নৌকার রশি নিয়ে টানাটানি!

  • সজীব চৌধূরী
  • আপডেট: ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • 212

সজীব চৌধূরী, সূর্যোদয়: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নৌকা প্রতিকের প্রার্থী কে থাকছেন ? এ প্রশ্ন উপজেলার অফিস পাড়া থেকে শুরু করে ইউনিয়নে ও গ্রামের চায়ের দোকান সবখানেই চলছে।  আওয়ামী লীগ ও শরিকদল তরীকত ফেডারেশনের মধ্যে  চলছে নৌকার রশি নিয়ে টানাটানি! নৌকা প্রতিক আওয়ামী লীগ পাবে নাকি ১৪ দলের শরিকদল তরীকত ফেডারেশনের প্রার্থী পাবে তা নিয়ে রাজনৈতিক মহলেও চলছে আলোচনা-সমালোচনা।

আসন্ন ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই সারাদেশের মতো উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি আজ উৎসবমুখর। এ আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে রাজধানীতে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢল ছিলো লক্ষ্যনীয়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিকদল তরীকত ফেডারেশনের মনোনয়নপ্রত্যাশীরা ততই সরব হয়ে উঠেছেন। তবে ফটিকছড়ি আসনে জোটের শরিকদল তরীকত ফেডারেশনকে বাদ দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতারা সকলে ঐক্যবদ্ধ হয়েছেন।

আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দাবী এবার চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে নৌকা প্রতিককে মনোনয়ন দেওয়া হোক। সুত্র জানায়, এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিকদল তরীকত ফেডারেশনের প্রার্থী বাদ দিয়ে দলীয় প্রার্থী মনোনয়নের আশায় কেন্দ্রে জোর তৎপরতা শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

প্রবীণ আওয়ামী লীগের নেতাদের দাবী চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি ও দক্ষিণ ফটিকছড়ির বিশাল এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনটিতে ৭০ সালের নির্বাচন থেকে বিএনপি দুইবার এবং জাসদ একবার জয়ী হলেও বাকি সব কয়টি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীই জয়লাভ করেছে। এই আসনটি স্বাধীনতার আগ থেকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত।

২০১৪ ও ২০১৮ সালে এ আসনে ১৪ দলের শরিকদল তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি এ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতিককে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতারা দলীয় প্রার্থীর দাবীতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার পর থেকে এই আসনকে ঘিরে আওয়ামী লীগনেতাদের সাথে শরিকদল তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর দ্বন্দ্ব জেগে উঠেছে।

জানা গেছে, এই ফটিকছড়ি-২ আসনে দল থেকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম ও ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। তবে নতুন করে যুক্ত হয়েছেন ফটিকছড়ির উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। ফটিকছড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী হয়ে হোসাইন মোঃ আবু তৈয়ব গতকাল ২০ নভেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে মনোনয়ন ফরম জমা করেছেন।  পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি ও আবু তৈয়ব হেভিওয়েট নেতা হিসেবে দল ও নির্বাচনী এলাকায় তাদের রয়েছে শক্ত ভিত। হেভিওয়েট এই তিন মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জমা করলেও এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অন্যবারের তুলনায় অনেক বেশি মনোনয়নপ্রত্যাশী।

হেভিওয়েট এই তিন মনোনয়নপ্রত্যাশী ছাড়াও এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদাত আনোয়ার সাদী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য নুরুল আলম চৌধুরীর ছেলে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাসিবুন সুহাদ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী , মোহাম্মদ গোলাম নওশের আলী ও সাবরিনা চৌধুরী।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

চট্টগ্রাম-২ ফটিকছড়িতে আওয়ামী লীগ ও শরিকদলে চলছে নৌকার রশি নিয়ে টানাটানি!

আপডেট: ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩