০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত

  • আপডেট: ০৮:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • 155

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

১৫ জুন বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী যাত্রীবাহী একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী ও আহত হয়েছেন আরও তিনজন।

সর্বাধিক পঠিত

উত্তর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় ঝরল প্রাণ দুই শিশুর

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত

আপডেট: ০৮:১৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩