০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ১ যাত্রী নিহত

  • আপডেট: ০৯:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • 1562

সূর্যোদয় প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে মোহাম্মদ আলী শেখ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চার যাত্রী। শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার চালা চৌকিদহ ব্রীজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, চৌকিদহ ব্রীজ এলাকা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। এ সময় বাঘাবাড়ি থেকে হাটিকুমরুলগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী। এতে অটোরিকশার আরও চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

উত্তর বাড্ডায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় ঝরল প্রাণ দুই শিশুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ১ যাত্রী নিহত

আপডেট: ০৯:২১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩