১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: ০৬:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • 3758

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে চকরিয়ার বানিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

চকরিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: ০৬:৪০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩