০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে আরেক রোহিঙ্গা নেতা নিহত

  • আপডেট: ০৭:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • 5864

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে সৈয়দ হোসেন (৪৫) নামে আরেক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উখিয়ায় ২নং ক্যাম্পে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, একটি দুর্বৃত্তের দল ঘরে ডুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে গত দুই দিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। প্রসঙ্গত, এর আগে সোমবার (৬ মার্চ) মাঝরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে আরেক রোহিঙ্গা নেতা নিহত

আপডেট: ০৭:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩