০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৮৩ হুথি যোদ্ধা নিহত

  • আপডেট: ০৫:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 10

আন্তর্জাতিক ডেস্ক | সূর্যোদয় : সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। এই হুথি গোষ্ঠীর সাথে যুক্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই দফার হামলায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এর আগে ২০১৮ সালে জাতিসংঘ অভিযোগ করেছিল, এই যুদ্ধের অন্য যে কোনো পক্ষের তুলনায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে সেসময় সৌদি আরব এই প্রতিবেদনগুলোকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছিল।

সর্বাধিক পঠিত

সন্ধ্যার পর থেকেই ঢাকায় বৃষ্টি, ধীরে-ধীরে নামবে শীত