১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে ইয়াকুব সৈনিকের নেতুত্বে চট্টগ্রাম ক্লাব ইউএই’র আত্মপ্রকাশ

  • আপডেট: ০৩:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • 14

সংযুক্ত আরব আমিরা ব্যুরো | সূর্যোদয় : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের ঐক্য ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে চট্টগ্রাম ক্লাব ইউএই। দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে সংগঠনটির সংক্ষিপ্ত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ৫ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী এই সংগঠনটির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। অন্যদিকে আরেক সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী চট্টগ্রামবাসীদের অবদানের ভূয়সী প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক, সহ-সভাপতি শাহাদাত হোসেন ও নিজাম উদ্দিন হাসান এবং অর্থ সম্পাদক জুলফিকার ওসমান সিআইপি। নবগঠিত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা ও জার্নালিস্ট ফোরাম ইউএইর সিনিয়র সহ-সভাপতি এম এনাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। প্রবাসে চট্টগ্রামবাসীর সুখ-দুঃখ ভাগাভাগি ও কল্যাণে এই ক্লাব কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সর্বাধিক পঠিত

সন্ধ্যার পর থেকেই ঢাকায় বৃষ্টি, ধীরে-ধীরে নামবে শীত

দুবাইয়ে ইয়াকুব সৈনিকের নেতুত্বে চট্টগ্রাম ক্লাব ইউএই’র আত্মপ্রকাশ

আপডেট: ০৩:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬