১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়তে কাজ করতে হবে: সরোয়ার আলমগীর এমপি

  • আপডেট: ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 8

চট্টগ্রাম ব্যুরো :<>: ‘সবার আগে দেশ, বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পুরস্কার বিতরণকালে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোহাম্মদ রবিউল আলম খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে এ ধরনের কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বাধিক পঠিত

ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলোচনায় নবগঠিত যুবলীগের যুগ্ম আহবায়ক হাসেম

বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়তে কাজ করতে হবে: সরোয়ার আলমগীর এমপি

আপডেট: ০৩:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬