সূর্যোদয় ডেস্ক : || : জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সে ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৫ আগস্ট সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী এই জাদুঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হয়। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস ও অর্জনকে ধরে রাখার তাগিদ থেকে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আন্দোলনে ব্যবহৃত ও সম্পর্কিত বিরল আলোকচিত্র, গুরুত্বপূর্ণ রাজনৈতিক-ঐতিহাসিক দলিল এবং শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতিবিজড়িত নানা স্মারকপ্রতীক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত


















