১১:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৭:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 9

সূর্যোদয় ডেস্ক : || : নতুন প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবকদের হাত ধরেই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‌‌তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তাদের যেকোনো গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ গড়ে তোলার উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে। রবিবার ২ আগস্ট বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড প্রযুক্তির (এমআইএসটি) শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য অনন্য এই বিশ্ববিজয়ী অর্জন বয়ে আনায় এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দলকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সাথে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটির নকশা, প্রযুক্তিগত ক্ষমতা এবং ব্যবহাারিক কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও খোঁজখবর নেন তিনি। উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, রোবটটির অধিকতর প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে এই ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরণের সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতে নিজেদের স্টার্টআপ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সব ধরণের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে আয়োজিত ‘মেট আরওভি ২০২৬’ প্রতিযোগিতায় বিশ্বজুড়ে ১৮টি দেশের শক্তিশালী ৮৮টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের মতো প্রযুক্তিতে উন্নত দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশের এমআইএসটি। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং কানাডা তৃতীয় স্থান অর্জন করে।

চট্টগ্রাম বন্দরে পণ্য চুরির নেপথ্যে ফটিকছড়ি দাঁতমারার যুবলীগনেতা হাসেম

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬