১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সূর্যোদয় চেয়ারম্যান বিপ্লবের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 14

সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক সূর্যোদয়ের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান নাছির উদ্দিন হায়দার বিপ্লব। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সিডিএ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ জুন প্রকৌশলী বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সাক্ষাৎকালে দুজনের মধ্যে আন্তরিক শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, নগর উন্নয়ন এবং দৈনিক সূর্যোদয়ের সংবাদ প্রকাশ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দৈনিক সূর্যোদয়ের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান নাছির উদ্দিন হায়দার বিপ্লবের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁর সার্বিক মঙ্গল কামনা করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা, উন্নয়নমূলক কার্যক্রমের ইতিবাচক প্রচার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক পঠিত

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সূর্যোদয় চেয়ারম্যান বিপ্লবের সৌজন্য সাক্ষাৎ

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সূর্যোদয় চেয়ারম্যান বিপ্লবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬