০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

  • আপডেট: ০৪:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 6

সূর্যোদয় ডেস্ক : || : সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দুবাই পুলিশ তার গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে। শুক্রবার (১২ জুন) দুবাই পুলিশের কাছ থেকে বেনজীর আহমেদকে গ্রেফতারের তথ্য পায় বাংলাদেশ পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে ইন্টারপোলের সহায়তায় এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয় বলে এমন তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জহিরুল হুদা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ইন্টারপোলের সহয়াতায় তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গত ১২ জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায়, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। জানাগেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। চলতি বছরের ৩ মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং ১৩ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে খুন হলেন মা-মেয়ে

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

আপডেট: ০৪:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬