সূর্যোদয় ডেস্ক : || : শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী উৎসব। মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। তার সঙ্গে আরও আছেন কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। সংগীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান। এ ছাড়া ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও মঞ্চে উঠবেন। বিশ্বকাপের ফাইনাল (১৯ জুলাই) ম্যাচের বিরতিতেও পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনগুলোকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত এই পরিবেশনাগুলোও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।
১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















