০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব হুঙ্কার দিলেন সারজিস

  • আপডেট: ০৮:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 177

মিশু দাশ : নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব এভাবেই হুঙ্কার দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। সারজিস লিখেছেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে, কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এত দিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? তিনি আরও লেখেন, ‘সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলা-ই হতে হবে। অন্য কোনো অপশন নাই। সারজিস লেখেন, নাহলে কোন নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।

সর্বাধিক পঠিত

উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সবগুলোর নির্বাচন একই সঙ্গে হবে

শাপলা না দিলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব হুঙ্কার দিলেন সারজিস

আপডেট: ০৮:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫