০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে সাংবাদিকরা সত্য তুলে ধরেছেন: সরোওয়ার আলমগীর

  • আপডেট: ০৮:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • 93

ফটিকছড়ি প্রতিনিধি : জুলাই বিপ্লবে সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোওয়ার আলমগীর। গতকাল ২৪ মে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরোওয়ার আলমগীর বলেন, সাংবাদিকরা অতীতেও তারা সত্য তুলে ধরেছেন, ভবিষ্যতেও সত্য বলবেন এই আশাই করি। ফটিকছড়ির সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে রয়েছে অসংখ্য চা ও রাবারবাগান। এসবকে ঘিরে পর্যটনশিল্প গড়ে তোলা সম্ভব। যদি হবিগঞ্জে চা বাগান ঘিরে পাঁচ তারকা হোটেল হতে পারে, তাহলে ফটিকছড়িতে কেন নয়? এ সময় তিনি তারা স্থানীয় পর্যটনের সম্ভাবনাগুলো জোরালোভাবে সংবাদপত্রে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান। মতবিনিময়কালে উপজেলা বিএনপির নেতা মহিউদ্দিন আজম তালুকদার, মোহাম্মদ নাছির উদ্দিন, নাজিম উদ্দিন শাহীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ ইকবাল হোসেন মঞ্জু, এনামুল হক, আবসার নূরী, সালাহউদ্দিন জিকু, ইউসুফ আরফাত, মো. জিপন উদ্দিন,ওবাইদুল আকবর রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

জুলাই বিপ্লবে সাংবাদিকরা সত্য তুলে ধরেছেন: সরোওয়ার আলমগীর

আপডেট: ০৮:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫