১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় কাটার মামলায় দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা মামুন জেল হাজতে

  • আপডেট: ১০:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 17

চট্টগ্রাম ব্যুরো : || : পাহাড় কাটার মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন (প্রকাশ পোল্ট্রি মামুন) কে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামুন দাঁতমারা ইউনিয়ন বিএনপির (আজিম উল্লাহ বাহার সমর্থিত) সহ দপ্তর সম্পাদক। রোববার ২৮ জুন পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় তাঁকে জেল হাজতে পাঠান জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এর বিচারক। জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -১ এর পেসকার ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফটিকছড়ির ভুজপুর থানায় পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় মামুনুর রশিদ মামুন আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে জামিন আবেদন না মন্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত বছরের ২৬ অক্টোবর বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে দাঁতমারা ইউনিয়নের বালুখালী মনাইয়ার দোকান এলাকায় সরকারী খাস খতিয়ানভূক্ত টিলা কেটে মাটি বিক্রি করেন। এসময় মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে আরিফ (২০) নামে এক শ্রমিক নিহত হয়। এ ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ঘটনার সত্যতা পাওয়ায় গত বছরের ১০ নভেম্বর ভূজপুর থানায় পরিবেশ আইনে একটি মামলা নং-০৮/(১০/১১/২০২৫)দায়ের করেন। এ মামলায় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিউল আজম চৌধুরীসহ মোট পাঁচজনকে আসামী করা হয়।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে এখন ১৯০

পাহাড় কাটার মামলায় দাঁতমারা ইউনিয়ন বিএনপি নেতা মামুন জেল হাজতে

আপডেট: ১০:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬