০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জামায়াতে যোগদান

  • আপডেট: ০২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 100

শ্রীবরদী প্রতিনিধি : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেরপুর জেলা ছাত্রদলের শ্রীবরদী উপজেলার দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুইজনের মধ্যে মো. আব্দুল মুন্নাফ গত ১৮ এপ্রিল শুক্রবার রাতে ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ঘটনার পর গত ১৯ এপ্রিল শনিবার জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুন্দর আলী ও শ্রীবরদী উপজেলার ৯ নম্বর কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মুন্নাফকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে ও দলীয় নীতিমালার প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শুক্রবার রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়াতে ইসলামীর এক সাধারণ সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন মো. আব্দুল মুন্নাফ। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে দলের সমর্থক ফরম পূরণ করেন তিনি। এসময় আব্দুল মুন্নাফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। জামায়াতে যোগ দিয়ে আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়াতে যোগদান করলাম। যোগদানের আগে আব্দুল মুন্নাফ ছাত্রদলের শ্রীবরদী উপজেলা শাখা বরাবর পদত্যাগপত্র জমা দেন।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

ছাত্রদল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জামায়াতে যোগদান

আপডেট: ০২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫