লিটন তালুকদার, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবের রিয়াদ শহরের আম্বারিয়া এলাকায় বিদ্যুৎস্পর্শে মারা গেছেন বাংলাদেশী দুই প্রবাসী। দুই প্রবাসী মাসুদুল হাসান ও মাসুম আহমেদের বাড়ি শ্রীপুরের গোসিঙ্গা ও পটকা গ্রামে।
জানাগেছে গত ১৬ ডিসেম্বর সোমবার রাতে রিয়াদ শহরে রুম হিটারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান মোখলেস সিকদারের ছেলে মাসুদুল এবং একই ইউনিয়নের পার্শ্ববর্তী পটকা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুম। তারা একই কক্ষে থেকে স্থানীয় একটি রিসোর্টে শ্রমিকের কাজ করতেন।
০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সৌদি আরবে বিদ্যুৎস্পর্শে দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
সর্বাধিক পঠিত




















