০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট: ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • 184

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে পুকুরে ডুবে একই পরিবারের হাদীদ (৩) ও আল আমিন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার দাঁতমারা ইউপির পশ্চিম বড় বেতুয়ায় এ ঘটনা ঘটে। হাদীদ ওই গ্রামের দলিল লেখক ইয়াছিনের পুত্র ও আল আমিন একই পরিবারের নাজিমের পুত্র।

জানা যায়, দুপুরে পরিবারে অজান্তে হাদীদ এবং আল আমিন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে, এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায় গ্রামবাসীরা। পরে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাদের।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: ১১:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪